সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

news-image

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন তিন দিনের সফরে শনিবার বিকালে বাংলাদেশে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফর করছেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এরপর প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সফরকালে এই হোটেলেই থাকবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। আজ রাতে তিনি সেখানে বাংলাদেশে কোরীয় সম্প্রদায়ের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আগামীকাল রবিবার সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি সাভারে ইপিজেড, ঢাকার মুগদাপাড়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন ও অ্যান্ড রিসার্চ পরিদর্শনের পর দুপুরে হোটেলে কোরীয় ব্যবসায়ীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। তিনি বাংলাদেশ ও কোরিয়ার ব্যবসায়ীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং এরপর কয়েকটি চুক্তি/ সমঝোতা স্মারক সই হতে পারে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। পরশু সোমবার সকালে তিনি ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা ১১টায় তিনি বাংলাদেশ ছাড়বেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক