সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল থেকে ছাত্রীকে বাড়িতে নিলেন শিক্ষক, ধরলেন এলাকাবাসী

news-image

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অবৈধভাবে মেলামেশা করার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন এক শিক্ষক। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রহমতপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর হাতে ধরা পড়া শরিফুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়নের রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ম মেয়ে বানিয়ে অবৈধভাবে মেলামেশার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি।

এ ঘটনায় সহকারী শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে রহমতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানায়।

এলাকাবাসী জানায়, দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ম মেয়ে বানিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেলামেশা করে আসছিলেন শিক্ষক শরিফুল। কয়েকদিন আগে স্কুলের টিফিনের সময় ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে যান শরিফুল। বাড়িতে ওই ছাত্রীর সঙ্গে অবৈধভাবে মেলামেশার সময় দেখে ফেলে স্থানীয়রা। সেই সঙ্গে মুহূর্তেই বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে ওই শিক্ষককে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। সেখান থেকে শিক্ষক শরিফুল পালিয়ে যান। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ওই শিক্ষক। এ অবস্থায় শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় শিক্ষক শরিফুলকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে শিক্ষক শরিফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনাটি ষড়যন্ত্রমূলক। ওই ছাত্রীর সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। এ বিষয়ে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক