সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যথা নিরাময় করতে দারুচিনির ব্যবহার

news-image

স্বাস্থ্য ডেস্ক।। মসলা হিসেবে দারুচিনি সুপরিচিত। এটি মুলত গাছের ছাল৷ রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। অনেকেই হয়তো জানেন না, এই মশলা বিভিন্ন ব্যথা নিরাময় করতেও সাহায্য করে। যেমন-

১. আথ্রাইটিসের ব্যথা কমাতে খেতে পারেন দারুচিনি। এজন্য এক কাপ গরম পানিতে দুই চামচ মধু আর এক চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে নিন। প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলা এটি নিয়ম করে পান করলে উপকার পাবেন। ২. শরীরে কোনও অস্থিসন্ধিতে ব্যথা হলে উষ্ণ পানির মধ্যে সম পরিমাণ মধু ও দারুচিনি গুঁড়া মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ নিযমিত ব্যথার জায়গায় মালিশ করে। এতে ব্যথা অনেকটাই দূর হবে।

৩. কোনও কারণে মাড়িতে ব্যথা হলে বা মাড়ি ফুলে গেলে দারুচিনির এসেনশিয়াল অয়েল লাগিয়ে দিন। এতে ব্যথা কমে যাবে। দীর্ঘস্থায়ী বাতের ব্যথা দূর করতে দারুচিনির গুঁড়া টনিকের মতো কাজ করে। এজন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে আধা চামচ দারুচিনির গুড়া মিশিয়ে পান করুন।

৪. অ্যাসিডিটি বা অন্য কোনও কারণে পাকস্থলীতে ব্যথা হলে গরম পানির সঙ্গে মধু ও তার অর্ধেক পরিমাণ দারুচিনি মিশিয়ে পান করুন। এতে উপকার পাবেন। ৫. গলা ব্যথা দূর করতে দারুচিনি বেশ কার্যকরী। এজন্য এক গ্লাস হালকা গরম দুধে এক চা চামচ মধু আর সামান্য দারুচিনির গুঁড়া মিশিয়ে পান করুন। কয়েকবার খেলে গলা ব্যথা কমে যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক