বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত ৩৫ প্রযুক্তিবিদ

Digital-Worldডেস্ক রির্পোট : আইসিটি ক্ষেত্রে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিকে দেশবাসী ও বিশ্ববাসীকে জানানোর জন্য আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫। এই আয়োজন চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৪টি এক্সপো এবং প্রায় ৩২ টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত সেমনিার ও কর্মশালায় অংশগ্রহণের জন্য গুগল, ফেসবুকসহ বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন ঊর্ধ্বতন প্রযুক্তিবিদ বাংলাদেশে আসছেন।

ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫ নিয়ে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫’র উপদেষ্টা পরিষদের প্রথম আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের সভাপতি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-এ-এলাহী চৌধুরী (বীরবিক্রম), বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব ইয়াফেস ওসমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিসের সভাপতি শামীম আহসানসহ আইসিটি সেক্টরের গুরত্বপূর্ণ ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫ এর মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ গঠনের যে ডাক দিয়েছিলেন তা আজ বাংলাদেশের গন্ডী ছাড়িয়ে বিশ্ব দরবারে প্রশংসিত বলেই আমরা South-South Visionary Cooperation Award, WSIS, WITSA সহ নানাবিধ পুরস্কারে ভূষিত হয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে এ পর্যন্ত আমাদের সব কার্যক্রম ও অর্জন মানুষকে প্রদর্শনের জন্যই ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫’র আয়োজন। বক্তাগণ জনগণকে এই আয়োজনে অংশগ্রহণ করে ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫ সফল করার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা