,

লম্পট শিক্ষকদের পাশে কেউ দাঁড়াবেন নাঃ গণপূর্ত মন্ত্রী

news-image

বর্তমান সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। নৈতিকতা ও মূল্যবোধহীন শিক্ষা কোনো শিক্ষা নয়। কুশিক্ষা নিয়ে কোনো জাতি কিছুই করতে পারে না। তাই শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আনা এখন সময়ের দাবি।শুক্রবার পিরোজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

মন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আমি অবাক হয়ে যাই যখন শিক্ষক নামের কোনো লম্পট ব্যক্তির হাতে মাসুম বাচ্চা নিপীড়িত হয়। তখন লজ্জা ও ঘৃণায় মাথা নত হয়ে আসে। এদের রক্ষায় কেউ পাশে দাঁড়াবেন না।

পিরোজপুর শিক্ষক সমিতির জেলা সভাপতি সুখরঞ্জন ব্যাপারীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওসার আলী শেখ, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা কাজী মজিবুর রহমান, মোস্তফা জামান খান ও সুনীল বরণ হালদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর