বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহনীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি

bgb-dg_211861ডেস্ক রির্পোট : দেশের অসহনীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন পেট্রলবোমায় দগ্ধ রোগীদের বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তাকালে তিনি একথা বলেন।
মহাপরিচালক বলেন, বিজিবি সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। দেশের বর্তমান অসহনীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এ বাহিনী।
পেট্রলবোমা নিক্ষেপকারীদের হুঁশিয়ার করে তিনি বলেন, বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং বিজিবির সদস্যরা আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যে কোনো আক্রমণ প্রতিহত করবে। আক্রান্ত হলে সে নিজের অস্ত্র ব্যবহার করতে পারবে। আর মনে রাখতে হবে, বিজিবির হাতে থাকা সব অস্ত্রই প্রাণঘাতী।
এরপর বিজিবি মহাপরিচালক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ৪৮ জন রোগীর পরিবারের হাতে প্রত্যেকের জন্য নগদ ১০ হাজার টাকা ও ফলের ঝুড়ি দেন। এসময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল মোস্তাফিজুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা