,

নৌবাহিনীকে বিশ্বসেরা বাহিনীতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

104831_3-3ডেস্ক রির্পোট : রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ নৌবাহিনীকে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বসেরা বাহিনীতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। 
গতকাল চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক মহড়া শেষে অফিসার ও সিম্যানদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে সক্ষম। আমি আশা করি আপনারা নৌবাহিনীকে বিশ্বের অন্যতম সেরা বাহিনী রূপে গড়ে তুলবেন। 
রাষ্ট্রপতি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’-এ আরোহণ করে নৌবাহিনীর দুই ঘণ্টাব্যাপী মহড়া ‘এক্সারসাইজ সি থান্ডার-২০১৫’ দেখেন এবং অভিবাদন গ্রহণ করেন। সাগরে গোলা বর্ষণ ও রণতরী পর্যবেক্ষণের মাধ্যমে গত ১৩ জানুয়ারি এই মহড়া শুরু হয়ে গতকাল শেষ হয়। মহড়ার লক্ষ্য ছিল  নতুনভাবে অর্জিত সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করা, সামুদ্রিক এলাকায় নজরদারি, উপকূলীয় এলাকায় নৌবাহিনীর ঘাঁটিগুলোর সুরক্ষা এবং সামুদ্রিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা। 
এর আগে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব আরআরবি টার্মিনালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। 
তিনি বলেন, বাংলাদেশ বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রবিরোধ মামলায় জয়ী হয়ে বিশাল এলাকায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে। নতুনভাবে উদ্ধারকৃত সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নৌবাহিনীকে সমুদ্রসম্পদ রক্ষা বিশেষ করে প্রাকৃতিক গ্যাস ও মৎস্যসম্পদ রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। 
নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়, সামুদ্রিক ইনস্টিটিউট ও বিভাগ যৌথভাবে বাংলাদেশের সমুদ্রসীমায় এই মহড়ায় অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর