সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে বৃষ্টির ঘনঘটা: ঝরবে আরো ২/৩ দিন

news-image

আষাঢ় মাসের বৃষ্টি-বাদল নিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন – নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে/ ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। আষাঢ়ের শেষে বেশ কয়েকদিন ধরে দেশের উপকূলীয় অঞ্চল ও পার্বত্য জেলাগুলোতে বৃষ্টি পড়ছে তো পড়ছেই।বিশেষ করে চট্টগ্রামে তো রীতিমতো জলাবদ্ধতা তৈরি হয়েছে। সঙ্গে আছে ভোগান্তি। বিষয়টা এমন যে পায়ের নিচেও পানি, মাথার ওপরেও পানি।

অবিরাম বৃষ্টিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানে পাহাড়ধসের আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। ভরে উঠছে আশ্রয়কেন্দ্রগুলো।অন্যদিকে, রাজধানীর আকাশ গত কয়েকদিনের মতোই গোমড়া মুখে বসে আছে। মাঝে মাঝে ঝরে পড়ছে বৃষ্টি। কখনো তা টিপটিপ আবার কখনো একটু জোরে। কখনো বৃষ্টির পানিতে শরীর ভিজে যাচ্ছে, আবার কখনো যেন তুষার কণার মতো উড়ে যাচ্ছে।

তবে যে রকম বৃষ্টিই হোক না কেন, বর্তমান তাপমাত্রা যাই দেখাক না কেন, গরম বোধটা কিন্তু কমছে না। বাতাসে আদ্রতার পরিমাণ এতো বেশি যে, বৃষ্টির মধ্যেও হাঁসফাঁস লাগছে।এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সারা দেশে আরো দুই থেকে তিন দিন বৃষ্টিপাত আব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বার্তা সংস্থা বাসসকে বলেন, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা একই রকম থাকবে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পর্যবেক্ষণে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে যোগ করেন আবহাওয়াবিদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক