ইমরান আহমদ হচ্ছেন মন্ত্রী, নতুন প্রতিমন্ত্রী ইন্দিরা
মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে। এ মন্ত্রিসভায় একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন, একইসঙ্গে যুক্ত হচ্ছেন নতুন একজন প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা ইমরান আহমদকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। আর প্রতিমন্ত্রী করা হচ্ছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, আগামী শনিবার সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুনদের শপথ হবে।










