সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে অচেতন করে মেয়েকে রাতভর নষ্ট করেন, লম্পট বাবা গ্রেপ্তার

news-image

রাজধানীতে স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ১৫ বছর বয়সী এক মেয়েকে রাতভর নষ্ট করেছে তার বাবা। এই অভিযোগে মেয়ের মা*মলার পর ওই লম্পট বাবা মো. জালাল ভুইয়াকে গ্রে*ফতার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক কিশোরী তার বাবার বিরুদ্ধে রাতভর ধ*র্ষণের অভিযোগ এনে মা*মলা করেছেন। পরে খিলগাঁওয়ের শেখের জায়গা বাজারের একটি বাসা থেকে জালালকে বুধবার গ্রে*ফতার করে পুলিশ। জাহিদুল ইসলাম বলেন, এই ঘটনার তিন মাস আগে ই*য়াবা সে*বনের অভিযোগে তিন মাস কারাভোগ করেছিল জালাল। কুমিল্লার তিতাস উপজেলায় তার গ্রামের বাড়ি।

সিনিয়র সহকারী কমিশনার বলেন, গত ৭ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরীকে ধ*র্ষণ করা হয়। এর আগে রাতের খাবার শেষে চিনির সঙ্গে পাউডারজাতীয় চেতনানাশক মিশিয়ে জালাল ভুইয়া তার স্ত্রীকে খাওয়ান। ওই কিশোরী, তার দুই বছরের ছোট ভাই, মা ও বাবা জালাল ভুইয়া এক ঘরের একই বিছানায় ঘুমাতেন। চেতনানাশক খেয়ে জালালের স্ত্রী আগেই ঘুমিয়ে পড়েন। তাদের দুই ছেলে-মেয়েও ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে ১২টার দিকে মেয়েকে বিছানা থেকে মেঝেতে নিয়ে ধ*র্ষণ করে তার বাবা। সে সময় কিশোরী তার মাকে ধাক্কা দিয়ে উঠানোর চেষ্টা করে। কিন্তু তিনি অচেতন অবস্থায় পড়ে থাকায় তাকে উঠাতে পারেনি। পরের দিন বিকেল সাড়ে ৫টার দিকে তার মায়ের জ্ঞান ফেরে বলে জানায় ওই কিশোরী।

পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম সোহাগ ওই কিশোরীর বরাত দিয়ে আরো বলেন, ওই ঘটনার আগেও চার-পাঁচদিন ওই কিশোরীর শরীরের বিভিন্ন স্প*র্শকাতর স্থানে হাত দেয় জালাল। তখন মেয়ে তার বাবাকে এই বিষয়ে সতর্ক করে। মেয়ে ভেবেছিল, বাবা নিজে তার ভুল বুঝতে পারবে। কিন্তু তিনি আরো ভ*য়ংকর হয়ে ওঠেন। পরে রোববার দিবাগত রাতে পরিকল্পিতভাবে তাকে রাতভর ধ*র্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ওই কিশোরী।

পরে মা ও অন্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে খিলগাঁও থানায় মা*মলা করে ওই কিশোরী। সে সময় কিশোরীর সঙ্গে তার মাও আসেন থানায়। তবে মেয়ের মাকে চেতনানাশক খাওয়ানো হয়েছে কিনা এবং কিশোরীর অভিযোগ সঠিক কিনা তা নিশ্চিত হতে আমরা তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে সব বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন জাহিদুল ইসলাম সোহাগ। এদিকে খিলগাঁও থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল ভুইয়া ধ*র্ষণের বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, তাকে গ্রে*ফতার দেখিয়ে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক