মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেলো খু*নী নয়ন-রিফাত ঢাকাতে যাদের আশ্রয়ে ছিল

news-image

রিফাত শরীফকে প্রকাশ্যে কো*পানোর পর ঢাকায় পালিয়ে এসেছিল প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড এবং রিফাত ফরাজী। তারা উঠেছিলেন আফতাবনগরে তাদের এক বন্ধুর কাছে। ২৭ জুন মধ্যরাতে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর নয়নের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর ৩ দিন পর ২ জুলাই নয়নের লা*শ পাওয়া যায় বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে।

পুলিশ জানায়, নয়নকে গ্রে*প্তার করতে ওই এলাকায় গেলে ‘ব*ন্দুকযু*দ্ধে’ তিনি ঘটনাস্থলেই নিহ*ত হন।জানা যায়, রিফাতকে কু*পিয়ে হ*ত্যার পর ২৭ জুন রাতে রাজধানী ঢাকার আফতাবনগরে সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

আফতাবনগরের টি ব্লকের আলিফ স্টিল নামক একটি শাটার ও গ্রিল তৈরির ওয়ার্কশপে কাজ করতেন সাব্বিরের বন্ধু সৈকত ও তার ভাই শান্ত। তাদের বাড়ি বরগুনার বেতাগীর ৯ নম্বর কাজিরাবাদ ইউনিয়নে। ওয়ার্কশপের মালিক শফিক তাদের ভগ্নিপতি। তার বাড়িও বরগুনায়। রিফাতকে কু*পিয়ে হ*ত্যার পরদিন রাতে এই ওয়ার্কশপে এসে উঠেছিলেন নয়ন ও রিফাত ফরাজী।

গত শনিবার ওই ওয়ার্কশপে গিয়ে সৈকত ও শান্তকে পাওয়া যায়নি। ওয়ার্কশপের কর্মচারীদেরকে নয়ন ও রিফাতের ছবি দেখালে তারা জানান, ২৭ জুন রাত ১০টার দিকে এই দুজন ওয়ার্কশপে আসেন। তারা রাতের খাবার খান। রাত সাড়ে ১২টার দিকে নয়ন ও রিফাতকে নিয়ে সৈকত বেরিয়ে যান।

আবুল হোসেন নামে এক কর্মচারী বলেন, তিনজন বেরিয়ে যাওয়ার ৩০ থেকে ৪০ মিনিট পর সৈকত দৌড়ে আসেন। তার শরীর ভেজা ছিল। সৈকত তাদের জানান, পুলিশ তাদের ধাওয়া করেছিল। এরপর সৈকত কাপড়চোপড় বদলান এবং তার ভাই শান্তকে নিয়ে ওয়ার্কশপ থেকে বেরিয়ে যান। এরপর থেকে এই দুই ভাইয়ের আর কোনো খবর তারা জানেন না।শান্ত ও সৈকতের বাবা খবির উদ্দিন হাওলাদার বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক