,

অপহরণকারীদের গাড়ি থেকে লাফিয়ে রক্ষা স্কুলছাত্রীর

news-image

নিউজ ডেস্ক।। গাজীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রী অপহরণকারীদের গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে রক্ষা পেয়েছে। বুধবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের তালাইমারি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর ওই স্কুলছাত্রী জানিয়েছে, একটি মাইক্রোবাসে করে তিনজনকে অপহরণ করা হলেও সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। অপর দুইজনকে নিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায় বলেও পুলিশকে জানিয়েছে ওই স্কুলছাত্রী।

ওই স্কুলছাত্রীকে উদ্বৃত করে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ওই ছাত্রীর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। তাকেসহ একই এলাকার তিন স্কুলছাত্রীকে বুধবার দুপুরে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদেরকে অচেতন করে রাখা হয়েছিল। মাইক্রোবাসে তাদেরকে রাজশাহীর দিকে নিয়ে আসা হচ্ছিল। নগরীর তালাইমারী এলাকায় মাইক্রোবাসটি থামানো হয়। এ সময় চেতনা ফিরে পায় এক ছাত্রী। তখন কৌশলে সে মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে পাশের একটি ফার্মেসিতে গিয়ে আশ্রয় নেয় এবং ঘটনা খুলে বলে। এরপর মাইক্রোবাসটি সেখান থেকে পালিয়ে যায়। পরে ফার্মেসির মালিক মতিহার থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, রাত ১০টা পর্যন্ত অপহৃত অন্য দু’জনকে উদ্ধার করা যায়নি। তবে মাইক্রোবাসের বর্ণনা দিয়ে পুলিশকে সতর্ক করে দেয়া হয়েছে। উৎস : সমকাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর