সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

news-image

নিউজ ডেস্ক।। প্রশ্ন : মানুষ বলে যে, জন্মের আগে কার সাথে কার বিয়ে হবে সেটি নির্ধারণ করা থাকে। এটি কি সত্যি? উত্তর : শুধু বিয়ে নয়, আল্লাহসুবহানাহু তায়ালা আল্লাহর বান্দাদের যত কাজ আছে, সব আল্লাহর মূল যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে লিখে রেখেছেন। এটা আল্লাহরাব্বুল আলামিন জানেন বলেই লিখে রেখেছেন।

কিন্তু তার অর্থ এই নয় যে, ওই লেখা অনুযায়ী আপনি সব কাজ করছেন। মানুষের প্রচেষ্টা, আমল এর সাথে সম্পৃক্ত, চেষ্টার ফলেই মানুষের কাজগুলো সম্পন্ন হবে।কিন্তু আল্লাহ সুবহানাহুতায়ালা সবটাই জানেন, সবটাই আল্লাহর কাছে লিখিত, লিপিবদ্ধ এবং এগুলো আল্লাহ তায়ালার কাছে এমনভাবে থাকে যে, সেগুলো অপরিবর্তনীয়।

আল্লাহ সুবহানাহুতায়ালা বলেন, ‘আমার কাছে কোনো ধরনের পরিবর্তন নেই।’ কিন্তু এই পরিবর্তন, পরিবর্ধন সবকিছুই আমাদের জন্য। এটাকে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই। দলিল হিসেবে পেশ করার অর্থই হচ্ছে, ‘হ্যাঁ আমার ভাগ্যে এই ছিল, এই জন্য আমার এমন হয়েছে।’ আল্লাহর বান্দা চেষ্টা করবেন, চেষ্টার পরে আল্লাহ তায়ালা তাঁর জন্য যেটা বরাদ্দ রেখেছেন, তিনি সেটা পাবেন। উত্তর দিয়েছেন : ড.মুহাম্মদ সাইফুল্লাহ। সূত্র : এনটিভি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক