বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিরনিদ্রায় শায়িত হলেন কোকো

coko 1বনানী সিটি করপোরেশন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৫৩ মিনিটের দিকে বনানী সিটি করপোরেশন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ সময় আরাফাত রহমান কোকোর দাফন পরবর্তী মোনাজাতে অংশ গ্রহণ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, আলহাজ মোসাদ্দেক আলী ফালু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ  প্রমুখ।

এর আগে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তার লাশ বনানী সিটি করপোরেশন কবরস্থানের গেইটে পৌঁছায়। এরপর সাড়ে ৬ টার দিকে দাফন শুরু হয়।

আসরের নামাজের কিছু সময় পর বিকেল ৫টা ১২ মিনিটে শুরু হয়ে ৫টা ১৪ মিনিটে বায়তুল মোকাররম মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন আহমেদ।

জানাজার পর তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এরপর কোকোকে বহনকারী আলিফ মেডিকেল সার্ভিসের অ্যাম্বুলেন্সটি বনানী কবর স্থানের পথে রওয়ানা হয়।

মঙ্গলবার কোকোর জানাজায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই বায়তুল মোকাররমে উপস্থিত হন। এছাড়া শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বায়তুল মোকাররম এলাকায় সমবেত হন।

এদিকে জানাজার আগে বায়তুল মোকাররম এলাকায় পুলিশের নির্দেশে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

এসময় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও জাতীয় ক্রীড়া পরিষদ এলাকায়ও হাজারো মানুষ সমবেত হয়।

এদিকে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর থেকে অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা