,

দেশে ফিরে ছোট ভাইয়ের নিথর দেহ দেখলেন বড় বোন

news-image

বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ধলাইর বুকে হারিয়ে গিয়েছিল লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হাসানুর রহমান আবীর। তিন দিন থেকে ডুবুরিরা চেষ্টা চালিয়েও খুঁজে পাচ্ছিলেন না তার মরদেহ। দুঃসংবাদ পেয়ে সুদুর যুক্তরাজ্য থেকে মঙ্গলবার দেশে ছুটে আসেন বড় বোন নীলা। তার আগমনের দিনই ধলাই নদীতে ভেসে ওঠে আবীরের লাশ। প্রাণচাঞ্চল্যে ভরা যে ছোট ভাইকে রেখে যুক্তরাজ্যে গিয়েছিলেন সেই ভাইয়ের নিথর দেহটাই দেশে ফিরে দেখলেন তিনি।

হাসানুর রহমান আবীর সিলেট নগরীর খাসদবীর সৈয়দ মুগনী এলাকার আবদুল মতিনের ছেলে।রবিবার বন্ধুদের সাথে ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে গিয়েছিল আবীর। স্রোতের টানে সে হারিয়ে যায় ধলাই নদীতে। এরপর স্থানীয় লোকজন ও ডুবুরিরা অনেক চেষ্টা চালান। কিন্তু খোঁজ মিলেনি আবীরের।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় এক মাঝি ধলাই নদীর ব্যাংকার এলাকায় একটি লাশ ভাসতে দেখে খবর দেন পুলিশে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রাত ১০টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করে।

লাশের সন্ধান দেয়া মাঝি কালা মিয়া জানান, সন্ধ্যার সময় তিনি সাদাপাথর থেকে পর্যটক নিয়ে ফেরার সময় ব্যাংকার এলাকার পাশ্বববর্তী কালিডহর এলাকার একটি লাশ ভাসতে দেখে ঘাটে এসে লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা লাশটি তীরে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এদিকে, ছোট ভাইয়ের দুঃসংবাদ পেয়ে বড় বোন নীলা দেশে ছুটে আসতে পারলেও সাতসমুদ্রের ওপারে কাঁদছেন আরেক বোন নিশা। পাসপোর্ট জটিলতায় তিনি ফিরতে পারেননি দেশে। সপ্তাহখানেক পর তার দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর