মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য পরিবেশ অনিরাপদ ও ঝুঁকিতে রয়েছে: প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে, তবে তাদের জন্য পরিবেশ অনিরাপদ ও ঝুঁকিতে রয়েছে। তাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করি, শিগগিরই রোহিঙ্গারা দেশে ফিরে যাবেন।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জলবায়ু পরিবর্তনজনিত আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল কমিশন অন অ্যাডাপশনে (জিসিএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় আসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। একই দিনে ঢাকায় পৌঁছেছেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা হেইনিও।

মঙ্গলবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জিসিএ সম্মেলনের প্রারম্ভিক পর্ব শুরু হয়। মূল পর্ব বুধবার। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে একান্ত বৈঠক করবেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হেইনি এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত এক দশকে আর্থ-সামাজিক খাতে ব্যাপক উন্নতি ঘটেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। উপকূলীয় এলাকায় বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, জলাবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ‘ডেল্টা প্ল্যান ২১০০’ নামে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের কার্যক্রম উল্লেখ করার মতো বলে মন্তব্য করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক