মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা*মলা দেয়ায় পুলিশের নাক ফাটালো মোটরসাইকেল আরোহী

news-image

রাজধানীর শ্যামলীতে মামলা দেয়ায় ট্রাফিক সার্জেন্ট কামরুল ও কনস্টেবল রোকনকে মেরে র*ক্তাক্ত করেছেন দুই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার বিকাল ৪টার সময় শ্যামলীর ১ নম্বর রোডে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট কামরুল ও কনস্টেবল রোকন। তখন কামরুল মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন না করায় ৩৭ ধারায় একটি মা*মলা করেন।

মা*মলা দিলে সার্জেন্টকে দেখে নেয়ার হুমকি দেন সজীব ও ইয়াসিন। তখন সার্জেন্ট কামরুল তাদের চলে যেতে বললে সজীব ও ইয়াসিন হঠাৎ কনস্টেবল রোকনের হাত থেকে লাঠি নিয়ে সার্জেন্ট কামরুল ও কনস্টেবল রোকনকে পেটাতে থাকেন এবং কিল ঘু*ষি মা*রতে থাকেন। এতে করে একজনের নাক ফেটে র*ক্ত পড়তে দেখা যায় এবং দুজনেই আ*হত হন। এ সময় স্থানীয় জনগণ ও পুলিশ মিলে তাদের দুজনকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে আসে। পরে পুলিশ সার্জেন্ট ও কনস্টেবলকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট কামরুল বলেন, আমি প্রতিদিনের মতো আজকেও শ্যামলীতে ডিউটি পালন করছিলাম। একটি মোটরসাইকেলকে আমি সিগনাল দিই।(যার নম্বর-ঢাকা মেট্রো হ৫৫-৪৫৫৯)। তার মালিকানা না থাকায় তাকে একটি মামলা দিই। তখন তিনি আমাকে বিভিন্ন হুমকি দেন এবং আমার ডিসির কাছে বিচার দেবে বলে হুমকি দেন। আমি বলি আপনি যা পারেন করেন।

পরে আমার মুখে থাকা মাস্ক টেনে খুলে ফেলে ইয়াসিন। এরপর আমাকে লাঠি দিয়ে ও কি*ল ঘু*ষি দিতে থাকেন। আমার পোশাক ছিড়ে ফেলেন। আমার কনস্টেবলকে ঘু*ষি দিয়ে নাক ফাটিয়ে দেন। ওদের সঙ্গে আরও একজন ছিল সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। কনস্টেবল রোকন বলেন, মা*মলা দেয়ার পর দেখি স্যারের সঙ্গে কথাকাটাকাটি করছে। আমি কাছে আসতেই আমার হাত থেকে লাঠি নিয়ে স্যারকে ও আমাকে মা*রতে শুরু করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর জোনের ট্রাফিক এসি কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, দুজনকে আটক করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সার্জেন্ট কামরুল বাদী হয়ে একটি মা*মলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

https://www.youtube.com/watch?v=CVkNKJf5tCc

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক