মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ভুলগুলো আমরা সবাই করি গোসলের সময়, ক্ষতিটা জেনে নিন

news-image

নিউজ ডেস্ক।। গোসলের সময় এই ভুল প্রায় সবার হয়। আর এই ভুলের ফলে যে শারীরিক ক্ষতি হয়, তা কিন্তু মোটেও অবহেলা করার মতো নয়। তাই জেনে নিন গোসলের সময় কী কী ভুল করেন আপনি। গরম পানিতে গোসল করতে ভালোবাসেন? সারা দিনের শেষে বাড়ি ফিরে বেশ অনেকক্ষণ ধরে গরম পানিতে গোসল সারেন আপনি? এটাই কিন্তু নিজের বড় ধরনের ক্ষতি করছে। গরম পানিতে গোসল করলে ত্বক ও চুলের বারোটা বাজে।

গোসলের সময় আঙুল দিয়ে স্ক্যাল্প ঘসার অভ্যাস থাকলে তা এখনই বন্ধ করুন। ভেজা চুলে বেশি আঙুল চালালে চুলের ক্ষতি হয়, স্প্লিট এন্ডের সমস্যা দেখা দিতে পারে। গোসলের পর সাবান ঘষার জিনিসটি ভালো করে পরিষ্কার করে রাখেন তো? নোংরা এসব জিনিস কিন্তু জীবাণুর আতুরঘর। পরেরবার সেই জিনিস ফের গায়ে ঘসলে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। প্রতি তিন মাস অন্তর এটা বদলানোও জরুরি।

গোসলের সময় সঠিক সাবান বেছে নিন। ময়শ্চারাইজার যুক্ত সাবান ব্যবহার করুন। খুব বেশি সাবান মাখলেও ত্বক খারাপ হয়ে যায়। গোসলের পর সারা গায়ে ময়শ্চারাইজার লাগাতে খুব বেশি দেরি করবেন না। গা ভেজা থাকতেই গায়ে লোশন লাগিয়ে ফেলুন। তাহলে ত্বক নরম থাকবে। সাবান মাখার পর ভালো করে তা ধুয়ে ফেলুন। সাবানের ফেনা যেন গায়ে লেগে না থাকে। শ্যাম্পু করার পর চুলও ভালো করে ধুয়ে ফেলবেন। সাবান বা শ্যাম্পু লেগে থাকলে ড্যানড্রাফ, অ্যাকনে দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক