,

অবহেলা করা উচিত নয় যে ধরনের ব্যথা

news-image

স্বাস্থ্য ডেস্ক।। মানবদেহের বিভিন্ন স্থানে মাঝে মধ্যে ব্যথা হয়। কখনো কম কখনো বেশি। এ ধরনের ব্যথা বেশিরভাগ সময় কোনো গুরুত্ব দিই না। অথচ এসব ব্যথাই হতে পারে অনেক বড় কোনো সমস্যার প্রাথমিক লক্ষণ। ডেকে আনতে পারে মৃত্যু। আসুন, জেনে নিই কোন ধরনের ব্যথা অবহেলা একেবারে উচিত নয়।

যে দাঁতব্যথায় ঘুম ভেঙে যায় : দাঁতব্যথার মাত্রা বৃদ্ধি পেয়ে যদি গভীর ঘুম ভেঙে যায়, তা হলে দ্রুত দাঁতের ডাক্তার দেখানো উচিত। দাঁতের ছিদ্রের মাধ্যমে ইনফেকশন মাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ায় এ ধরনের দাঁতব্যথা হতে পারে আপনার।

মাথায় অসহ্য ব্যথা : হঠাৎ করে যদি মাথায় অস্বাভাবিক ব্যথা ওঠে এবং মাথাব্যথায় চোখে ঘোলা দেখতে আরম্ভ করেন, তা হলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। মস্তিষ্কে রক্তক্ষরণ, কোনো আঘাত, টিউমার ইত্যাদিতে এ ধরনের অস্বাভাবিক ব্যথা হতে পারে। তাই এ পরিস্থিতিতে জরুরিভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হোন।

তলপেটের ডান দিকের ব্যথা : এ ধরনের ব্যথা যদি ২৪ ঘণ্টার বেশি সময় পর্যন্ত থাকে এবং কিছুটা নড়াচড়া করে ব্যথার স্থান, তা হলে এটা হতে পারে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ। এ অবস্থায় জরুরিভিত্তিতে অপারেশন করাতে হতে পারে। তাই এ ধরনের ব্যথা হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত।

পিঠের মাঝখানে ব্যথা ও জ্বর : পিঠের মধ্যভাগের ব্যথা, জ্বর এবং ক্লান্তি একদম অবহেলা করবেন না। কারণ এগুলো হতে পারে কিডনি সমস্যার লক্ষণ। কিডনিতে ব্যাকটেরিয়ার আক্রমণ এবং ইউরিন ইনফেকশনের জন্য এ ধরনের ব্যথা হতে পারে।

মাসিকের সময়ে অস্বাভাবিক পেটব্যথা : মাসিকের সময় যদি অস্বাভাবিক পেটব্যথা থাকে এবং ব্যথা সহজে না কমে, তা হলে অবহেলা করা উচিত নয়। কারণ বিভিন্ন ধরনের গাইনি সমস্যায় মাসিকে তীব্র ব্যথা হতে পারে। তাই এ পরিস্থিতিতে ডাক্তারের শরণাপন্ন হোন।
লেখক : সহকারী অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল