,

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে কনস্টেবলের স্ত্রীকে ‘নষ্ট’ করলেন মহব্বত আর শাহাদাত

news-image

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামে এক কনস্টেবলের স্ত্রীকে ধ*র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রে*প্তার করেছে পুলিশ। এ ছাড়া নি*র্যাতনের শিকার ওই তরুণীকেও (২২) উ*দ্ধার করা হয়েছে। গ্রে*প্তার ব্যক্তিরা হলেন, মো. মহব্বত আলী (২৮) ও শাহাদাত হোসেন রাজু (৩১)। তারা সম্প্রতি বরখাস্ত হওয়া ট্রাফিক পুলিশের সদস্য (টিএসআই) কাসেমের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ দাশ জানান, চাকরি দেওয়ার কথা বলে রাঙ্গামাটি থেকে ওই তরুণীকে চট্টগ্রাম নিয়ে আসে একটি চক্র। তাকে একটি বাসায় আটকে রেখে ধ*র্ষণ করা হয়।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া জানান, ওই তরুণী এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। স্বামীর সঙ্গে বিরোধের সুযোগ নিয়ে আসামি শাহাদাত হোসেন রাজু তাকে পুলিশের চাকরিসহ বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে তার সঙ্গে নিয়ে আসেন এবং কিছুদিন আগে নগরীর আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেল নিয়ে ধ*র্ষণ করেন। পরে শাহাদাত তার বন্ধু মো. মহব্বত আলীর কাছে ওই তরুণীকে রেখে আসেন।

শাহাদাত হোসেন রাজু জানান, মহব্বত আলী ওই তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় বাসা খুঁজতে থাকেন। গতকাল সোমবার ঈদগাঁ ঝর্ণা পাড়া এলাকায় বাসা খুঁজতে গিয়ে এলাকার নারীদের ওই তরুণী তার কাহিনী বলে দেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উ*দ্ধার করে ও মো. মহব্বত আলীকে গ্রেপ্তার করে। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মহব্বতের স্বীকারোক্তিতে কৌশলে তাকে দিয়ে ফোন করিয়ে রাতে নগরীর ডবলমুরিং থানার চারিয়া পাড়া এলাকা থেকে রাজুকে গ্রে*প্তার করা হয়। সূত্রঃ ইউএনবি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর