বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল তিন দিনের রিমান্ডে

fakhrul-2_211375আদালত প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।  

মঙ্গলবার সকালে মির্জা ফখরুলের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ-এর আদালতে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড আদেশ দেন।
শুনানির আগে সকালে ফখরুলকে ঢাকা সিএমএম কোর্টে আনা হয়। এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্যই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেফতর হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে পরদিন বিকেল সাড়ে ৩টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়। এরপর ৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় করা মামলায় গ্রেফতর দেখিয়ে আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক রিমান্ড এবং জামিনের দুটি আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা