মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট: চলছে পাঠদান

news-image

জাহাঙ্গীর আলম চমক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থৈরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকটের মধ্যে দিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। সরেজমিনে দেখা গেছে, ১৯২২ সালে স্থাপিত বিদ্যালয়টির জরাজীর্ণ পুরোন ভবনটিতে শ্রেণি কক্ষের সংকটের কারণে ২০০৭ সালে ওই ভবনের পাশেই ২ কক্ষ বিশিষ্ট আরেকটি ভবন নির্মাণ করা হয়। এরিই ধারাবাহিকতায় ২০১২ সালে প্রশাসনের পক্ষ থেকে জরাজীর্ণ-ঝুঁকিপূর্ণ পরোন ভবনটি প্রশাসনের পক্ষ থেকে পরিতেক্ত ঘোষনা করা হলে বিদ্যালয়টি পুনরায় শ্রেনি কক্ষের সংকটে পরে।

গত ৮ বছর যাবত ওই একটি ভবনের মাঝ খানে আলাদা করে টিনের পাটিশন দিয়ে ১টি শিক্ষক অফিস ও ৩টি শ্রেণিকক্ষ তৈরী করে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। দেখার যেন কেউই নেই! সূত্রমতে জানাজায়, এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসে একাধিকবার জানানো হলেও কোন কাজে আসেনি। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী প্রায় ১০০ জন ও মোট শিক্ষক ৪ জন।বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা জানান, আমাদের শ্রেণিকক্ষের অভাব রয়েছে। মাত্র ৩টি কক্ষের মধ্যেই আমাদের সকল শ্রেণির ক্লাস হয়। এক ক্লাসের শব্দ আরেক ক্লাসে চলে আসে। এতে করে লেখাপড়ায় বিঘœ ঘটছে। আমাদের এই বিদ্যালয়ে স্বাস্থ্য সম্মত টয়েলেট নেই। বিদ্যালয়ের নানা সমস্যার কারণে এখানকার ছেলে-মেয়েরা অন্য স্কুলে চলে যায়।

থৈরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মরিয়ম আক্তার বলেন, ভবন সংকটের এই করুণ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হচ্ছে। বিদ্যালয়ে ভালো মানের কোন ওয়াস রুম নেই। পাশের মসজিদের ওয়াসরুম ব্যবহার করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিন দিন কমছে। তারা অন্যত্র কোন বিদ্যালয়ে চলে যাচ্ছে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক