,

মালিবাগ-রামপুরা-বাড্ডায় রিকশাচালকদের সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেওয়ার প্রতিবাদে মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়কে নেমেছেন রিকশাচালকরা। রিকশা চলাচলের অনুমতির দাবিতে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

জানা গেছে, আজ সকাল থেকেই খিলগাঁও রেলগেটে অবস্থান নিয়েছে রিকশাচালকরা। রামপুরা কাঁচাবাজারের সামনের রাস্তাও বন্ধ করে দিয়েছেন তারা। এ ছাড়া কুড়িল, উত্তর বাড্ডা ফুজি টাওয়ার, রামপুরা ওয়াপদা রোড, মালিবাগ-খিলগাঁও এলাকাতেও অবস্থান নিয়েছেন রিকশাচালকরা।

কর্মসূচি পালনকালে রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দেওয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন রিকশাচালকরা। এ সময় তাদের ‘সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে’, চলবে চলবে রিকশা চলবে’ স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে অবরোধের কারণে বাড্ডা-রামপুরা-মালিবাগসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন স্কুল ও অফিসগামীরা।

এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে উত্তর বাড্ডা এলাকায় রিকশাচালকরা অবস্থান নিয়েছেন। যার ফলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাড়তি পুলিশ সদস্য রয়েছেন। বিক্ষোভরতদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান রফিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর