,

পেছন থেকে গুলিবিদ্ধ হন ফিরোজ রশীদের পুত্রবধূ

news-image

ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদের পুত্রবধূ পেছন দিক থেকে গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুরে ল্যাবএইড হাসপাতালের এজিএম (করপোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান লেনিন একথা জানিয়েছেন।

এর আগে গতকাল রোববার রাতে ফিরোজ রশীদের বাসা থেকে তার ছেলের বৌকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আহতের নাম মেরিনা শোয়েব।

সাইফুর রহমান লেনিন বলেন, ‘মেরিনাকে এখনো আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। যদিও তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু গুলিটি এখনো শরীরের ভেতরেই আছে। শারীরিক অবস্থার উন্নতি হলে গুলি বের করা হবে।’

এ সময় এক প্রশ্নের জবাবে হাসপাতালের এজিএম বলেন, ‘গুলিটি পিঠের দিক থেকে লেগে পেটে রয়েছে।’ গতকাল রোববার রাতে ধানমন্ডি ৯/এ নম্বর বাসায় এই ঘটনা ঘটেছে। মেরিনার পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরেই এমন ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, ফিরোজ রশীদের পরিবার একে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করছে। শীর্ষকাগজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর