সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ছেলেটি আমাকে উত্যক্ত করেনি’ বললেন ইউএনও

news-image

নিউজ ডেস্ক।। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম বলেছেন, ‘বাসে আমাকে উত্যক্ত করার যে খবর গণমাধ্যমে এসেছে, সেটি ভুল। আমাকে ছেলেটি উত্যক্ত করেনি।’ নিজের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে কারাদণ্ড দেয়া হয়নি, ছেলেটি অন্য যাত্রীদের সাথে ঝামেলা করেছিলো বলে জানান এই সরকারি কর্মকর্তা।

দুর্গাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রবিবার বিকেলে ঢাকা থেকে বিআরটিসি বাসে কর্মস্থল দুর্গাপুরে আসছিলেন ইউএনও। বাসের ভেতর এক যুবক ইউএনও ফারজানা খানমকে নানাভাবে উত্যক্ত করছিলেন। বখাটেপনা না করতে ইউএনও ওই যুবকটিকে নিষেধ করেন। বাসের হেলপারও শিমুলকে নিষেধ করেন। কিন্তু শিমুল তাতেও উত্যক্ত করতে থামেননি। পরে ইউএনও বিষয়টি থানায় জানালে বাসটি দুর্গাপুর বাসট্যান্ডে থামার পর শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত শিমুলকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

এমন সংবাদের পর ইউএনও ফারজানা খানম নিজেই গণমাধ্যমকে জানান ছেলেটি তাকে উত্যক্ত করেনি। তিনি বলেন, ‘ঢাকায় থেকে রবিবার বিকেলে বিআরটিসির বাসে করে কর্মস্থল দুর্গাপুরে আসছিলাম। পথে শ্যামগঞ্জ মোড় থেকে এক তরুণ বাসে ওঠেন (শিমুল শেখ)। কিছুক্ষণ পর বাসের এক সহকারীর সঙ্গে তার তর্ক-বিতর্ক হয় ও পরে মারধর করে। বাসের অন্যান্য যাত্রীদের সঙ্গে বাজে আচরণ করে ওই তরুণ। তখন আমার মনে হয়েছে বিষয়টি ভ্রামামাণ আদালতের এখতিয়ারভুক্ত। তাই আমি তাদের বিষয়টি জানাই। পরে ভ্রাম্যমাণ আদালত ওই তরুণকে এক মাসের কারাদণ্ড দেয়।’ দণ্ডিত যুবকের নাম শিমুল শেখ। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারআনি গ্রামের বাসিন্দা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক