,

সৌদি গ্রান্ড মুফতি এ কাজটি করার আগে বার-বার ভেবে দেখার আহ্বান জানিয়েছেন

news-image

ইসলাম ডেস্ক।।সৌদি আরবের গ্রান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আশ শায়খ বিবাহিত যুবক যুবতির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন তালাক দেয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করে। বরং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পূর্বে খুব ভালো করে ভেবে নিতে হবে।

আরব নিউজ জানিয়েছে, শায়খ আবদুল আজিজ এক টিভি সাক্ষাতকারে বলেছেন, তালাকের ব্যাপারে সিদ্ধান্ত তখনেই নেবে যখন পারস্পারিক বনিবনার কোনো পথই খোলা না থাকে। সামান্য কিছুতেই তালাকের সিদ্ধান্তে না যাওয়া এবং এক্ষেত্রে খুব ধীরে এগোনো দরাকার।

তিনি বলেন, অধিকাংশ মানুষ তালাকের ফতোয়া নেয়ার জন্য আসে। তালাকের ব্যাপারে যুব সমাজের জানা শোনা একদমই কম। ফলে মাসআলা জানতে আসা অধিকাংশ মানুষই জিজ্ঞেস করে, তালাক দেয়ার পর এখন কিভাবে স্ত্রীকে ফিরিয়ে এনে সংসার করবে।

তিনি বিশ্বে তালাকের সংখ্যা বেড়ে যাওয়ার ওপর উদ্বেগ প্রকাশ করে বলেন, তালাক পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি অধিকার এর সীমালংঘন করা কোনোভাবেই ঠিক হবে না। যথাস্থানে তালাকের প্রয়োগ না হলে আল্লাহর কাছে জবাবদিহি করত হবে।

তার মতে, তালাক সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয়, ঘর ধ্বংস করে দেয় এবং শিশুদের জীবনকে দুর্বিসহ করে তোলে। তাই দম্পতির উচিত যে কোনো ভাবে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করা। নিজেদের সন্তানদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করা উচিত। উৎস: ডেইলি কুদরত

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর