,

‘আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের ১৫ বিশ্ববিদ্যালয় রয়েছে’: শিক্ষামন্ত্রী

news-image

আজ সোমবার (৮ জুলাই) রাতে সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১বিধিতে উত্থাপিত নোটিশের জবাব প্রদানকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আন্তর্জাতিক র্যাংকিং তালিকায় বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। এসব বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মানের দিক থেকে তালিকায় জায়গা পেয়েছে। গত জুনে স্পেনের সিগমলা এবং যুক্তরাষ্ট্রের স্কোপাস জরিপে আন্তর্জাতিক র্যাংকিয়ে জায়গা পায় বাংলাদেশের ১৫ বিশ্ববিদ্যালয়। আর এর মধ্যে শীর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়।

শিক্ষামন্ত্রী বলেন, দেশ এগিয়ে নিয়ে যাবার প্রধান চাবিকাঠি শিক্ষা। বর্তমান সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ দেশ জ্ঞান ভিত্তিক অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্যে উচ্চ শিক্ষা আর গবেষণার উপর গুরুত্বারোপ করেছে। উচ্চ শিক্ষার মান উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান যাচাই পূর্বক অ্যাক্রিডিটেশন প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন ২০১৭ প্রণয়ন করে এর আওতায় বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আওতায় বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রণীত মান অর্জনের বিষয়ে অব্যহত পরীবিক্ষণ ব্যবস্থা গ্রহণ করবে। ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিগগিরই চূড়ান্ত করা হচ্ছে।

দিপু মনি বলেন, ‘সরকার ২০১৮-৩০ মেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার প্রণীত স্ট্যাডিজিক প্ল্যান ফর উচ্চ শিক্ষার আওতায় যেসকল পরিকল্পনা গ্রহণ করেছে, তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সকল বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ডেস্ক খোলা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর