,

ছাত্রীদের প*র্নো ভিডিও দেখানোর অভিযোগে শিক্ষককে গণপি*টুনি

news-image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছাত্রীদের প*র্নো ভিডিও দেখানোর অভিযোগে এক কোচিং শিক্ষককে গণপি*টুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদরের কলেজ রোড থেকে তাকে আ*টক করা হয়। ওই কোচিং শিক্ষককের নাম পারভেজ হাসান। বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের চামুটিয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আ*টক পারভেজ হাসান উপজেলা সদর ইউনিয়ন পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্কুলছাত্রীদের প্রাইভেট পড়ান। প্রায় ১০ দিন আগে তার কাছে পড়তে আসা দুই ছাত্রীকে প*র্নো ভিডিও দেখান। বিষয়টি ওই ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়।

সোমবার সন্ধ্যায় ছাত্রীর অভিভাবকরা পারভেজকে সদরের কলেজ রোডে দেখতে পান। তারা পারভেজের কাছে ছাত্রীদের প*র্নো ভিডিও দেখানোর কারণ জানতে চান। কিন্তু তিনি সদুত্তর না দিতে পারায় ক্ষিপ্ত হন অভিভাবকরা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ জাহান বলেন, শিক্ষক পারভেজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর