সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে মির্জা ফখরুলের পাল্টা প্রশ্ন, কমসূচি বলতে কি বোঝেন?

news-image

নিউজ ডেস্ক।। খালেদা জিয়ার মুক্তির বিষয় মির্জা ফখরুলকে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্ন ছিল খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বিএনপির কর্মসূচি নেই মির্জা ফখরুল এই প্রশ্নের উত্তর না দিয়ে বরং সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে জানতে চান কর্মসূচি বলতে আপনি কি বোঝেন? প্রশ্নের জবাবে ওই সাংবাদিক জানান, কর্মসূচি বলতে আমরা হরতাল-অবরোধ মানববন্ধন এ সমস্ত বুঝি।

এ সময় মির্জা ফখরুল বলেন, পাবনার যে রায় হয়েছে সেই রায় নিয়েই আজকের এই সংবাদ সম্মেলন, সেটাকে গুরুত্ব দিয়ে আপনারা কথা বলেন। বাকি উত্তর আমরা তো সব সময় আপনাদেরকে দিচ্ছি এবং দেবো। কর্মসূচির ব্যাপারে আমরা পরে উত্তর দেবো। এখন এই মামলা প্রসঙ্গে যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা করেন।

ঐক্যফ্রন্ট থেকে একটি দল বেরিয়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অন্য কোনো প্রশ্নের উত্তর এমূহুতে দেবো না। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার রায়ের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকারের সময়ে বিচার বিভাগ স্বাধীন নয়। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, যেখানে কোনো মৃত্যু ঘটলো না সেখানে নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। আমার মনে হয় এই কথাটি যথেষ্ট। যেখানে কোনো মৃত্যুর ঘটনা নেই সেখানে মৃত্যুদণ্ড তাও একজন নয় 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হল।এই ধরনের রায় ব্যভিচার আমরা যারা আইনজীবী এখনো আছি তারা জীবনে কখনো শুনি নাই বা দেখে নাই জানিও না। এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো যে দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। আইনের শাসন বলে দেশে কিছু নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক