বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় চার জোয়ারির কারাদন্ড

arrest_logo-9.12.13কসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত রোববার রাতে জোয়ার আসর থেকে চার জোয়ারিকে আটক করেছে পুলিশ। রাতেই ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রথম শ্রেনীর নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম। পুলিশ কারাদণ্ড প্রাপ্তদের গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন; কসবা উপজেলার গুরুহিত গ্রামের হুমায়ুন মিয়া, কবির হোসেন, টিঘরিয়া গ্রামের আবদুল রহমান ও ফুলতলী গ্রামের মোমেন মিয়া।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে; গত রোববার রাতে কারাদণ্ডপ্রাপ্তরা কসবা পৌর এলাকার গুরুহিত গ্রামের রশিদ মিয়ার বাড়িতে জোয়ার আসর বসিয়েছেন। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে আসর থেকে চার জোয়ারিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিয়ে যায়। ইউএনও রাতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত প্রত্যেককে জোয়া আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
ইউএনও বলেন; ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করায় জোয়া আইনে প্রত্যেককে ১৫দিনের  বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা