,

ফেসবুকে পরিচয়-প্রণয়, মুসলিম হয়ে কিশোরগঞ্জের ছেলের বউ হলেন ফিলিপিনো তরুণী

news-image

লোকে বলে, প্রেম মানে না কোনো জাতি-ধর্ম, প্রেম মানে না সমাজ। আবারও তারই উদাহরণ সৃষ্টি করলেন এনালিনি রোজালেস ফ্লোরেন্স নামে এক ফিলিপিনো তরুণী। ফ্লোরেন্স সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশের কিশোরগঞ্জে ছুটে এসেছেন শুধু প্রেমের টানে!

রোজালেস ফ্লোরেন্সের বাড়ি ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ ভিলেজে। তার বাবার নাম পাপিনিয়ামো সাভান্ডাল ফ্লোরেস এবং মায়ের নাম ক্রিসটিটা রোজালেস ফ্লোরেস। অন্যদিকে তার প্রেমিকের নাম মো. জহিরুল ইসলাম রাজন। রাজন কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোডের আব্দুর রশিদের ছেলে।

জানা গেছে, এনালিনি রোজালেস ফ্লোরেস ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ ভিলেজ থেকে গত ২৭ জুন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন কোর্ট রোডের রাজনের বাসায় চলে আসেন। এরপর প্রেমিক মো. জহিরুল ইসলাম রাজনের পরিবারের সম্মতিতে শুক্রবার (৫ জুলাই) মহা ধুমধামে দুজনের বিয়ে অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ জুলাই) দুপুরে শহরের অতিথি কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জে আসার ফোরেন্স ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে এনালিনি রোজালেস ফ্লোরেস এর নাম পরিবর্তন করে জান্নাতুল ফেরদৌস জান্নাত রাখা হয়। এছাড়া ইসলামী বিধান মতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের ছেলের সাথে ফিলিপিনো মেয়ের বিয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজনের সাথে এনালিনির প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর