মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক ধরা

news-image

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর সূর্য্য নগরের দয়ালনগর এলাকায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ফরিদ দেওয়ান নামে এক শিক্ষক। পরে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।আটক শিক্ষক ফরিদ দেওয়ান সদর উপজেলার সূর্য্য নগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি আগে থেকেই বিবাহিত। ওই পক্ষে তার দুইটি সন্তান রয়েছে।এদিকে ওই ছাত্রী মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদ মাস্টার ইউনিয়নের নয়নদিয়া গ্রামের টুকু পুলিশের বাড়িতে ভাড়া থেকে সূর্য্য নগর স্কুলে শিক্ষকতা করতেন। প্রেমের সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে তিনি ওই ছাত্রীর বাড়িতে আসা-যাওয়া করতেন। এ সময় অসামাজিক কাজেও লিপ্ত হতেন তারা। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছিল।

শুক্রবার রাত ৮টার দিকে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ফরিদ মাস্টার সেখানে যান। বিষয়টিতে স্থানীয়দের সন্দেহ হলে রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। ওই সময় উত্তেজিত কিছু জনগণ ওই শিক্ষককে মারধর করেন এবং পুলিশে খবর দেন। পরে শিক্ষক ও ছাত্রীর সম্মতিতে রাতেই ১০ লাখ টাকা কাবিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে দেয়া হয়।

ছাত্রীর বাবা জানান, তিনি ভ্যান চালিয়ে সংসার চালান। তার মেয়ে সূর্য নগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে পড়ত এবং এখন সে কলেজে পড়ে। ফরিদ মাস্টার তার মেয়েকে দিয়ে তার স্কুলের খাতা দেখাত। ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না।

রাজবাড়ী সদর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন ওই শিক্ষক ও ছাত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার দিন রাতে ওই শিক্ষক মেয়ের বাড়িতে গিয়ে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে স্থানীয়রা তাদের দু’জনের সম্মতিতে বিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক