সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা কমিশন খাওয়ার দেশ: রাশেদ খান মেনন

news-image

নিউজ ডেস্ক।। বাংলাদেশকে কমিশন খাওয়ার দেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, পাথর ভালোভাবে প্রক্রিয়াজাত করলে আমরা বিদেশে রফতানি করতে পারতাম। কিন্তু আমরা তো তেমন দেশ নই। আমরা তো কমিশন খাওয়ার দেশ। আমাদের নাকি ওয়াটার বোটে করে বিদেশ থেকে পাথর আমদানি করতে হবে। এতে যে কমিশন থাকবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ অ্যান্ড সলিডারিটি কমিটির আয়োজনে উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইল সাংয়ের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দিনাজপুরের মধ্যপাড়ায় পাথর উত্তোলনের জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল। সে সময় তারা অনেক সমস্যায়, অনেক জটিলতায় পড়েছিল। আমি এ কথাগুলো বিএনপি সরকারের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে বলেছিলাম। তিনি হেসে বলেছিলেন ‘ওটা একটা ফকিরের দেশ। এরা আবার আমাদের এখানে কী করবে।’ সেই উত্তর কোরিয়া আমাদের দেশের মাটির গভীর থেকে পাথর উত্তোলন করেছে। তারা সে পাথর থেকে উচ্চমানের এক ধরনের পাথর নিয়ে এসেছে। আমরা সে পাথর ভালোভাবে প্রক্রিয়াজাত করে ইউরোপে রফতানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আনতে পারতাম। কিন্তু আমাদের দেশের পাথর স্তূপ হয়ে পড়ে থাকত।

মেনন আরও বলেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া নিশ্চিহ্ন করে দাও, তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ, জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। ট্রাম্পের কথায় যুদ্ধ হলে আমাদের অস্তিত্ব কি থাকত? আমরা সবকিছু করতে পারছি, কিন্তু উত্তর কোরিয়ার বিষয়ে কথা বলতে পারছি না। বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে উত্তর কোরিয়ার পাশে দাঁড়াতে হবে।

বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ অ্যান্ড সলিডারিটি কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়প, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মেসবাহ কামাল, অর্থনীতিবিদ ড. অশোক গুপ্ত প্রমুখ। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক