,

বৃদ্ধ মা’কে মেরে হাত ভেঙে দিল ছেলে

news-image

নিউজ ডেস্ক।। কুমিল্লার লাকসামে বৃদ্ধ মা’কে মেরে হাত ভেঙে দিয়েছেন ছেলে জসিম উদ্দিন। গুরুতর আহত রহিমা বেগম (৬৫) কে চিকিৎসার জন্য লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছ। শনিবার উপজেলার আজগরা ইউপির কালিয়াচো গ্রামে এ ঘটনা ঘটে। পিতা নুর মোহাম্মদ বাদি হয়ে ছেলে জসিমসহ ৩ জনকে আসামি করে লাকসাম থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আজগরা ইউপির কালিয়াচো গ্রামের নুর মোহাম্মদের বড় ছেলে জসিম উদ্দিন (৪০), স্ত্রী শহিদ বেগম (৩৫), নাতনী লিমা আক্তারের (১৮) মধ্যে শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে ও ছেলের স্ত্রী বৃদ্ধ রহিমা বেগমকে (৬৫) আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। গুরুতর আহত রহিমা বেগমকে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, শনিবার ছেলেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তের পিতা নুর মোহাম্মদ আরো জানান, কয়েক মাস আগে ছেলে টাকা পাওয়ার অজুহাতে মিথ্যা মামলা দিয়ে তাকে ও পারিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর