,

এখন যে বেতন, তাতে দুর্নীতির প্রয়োজন হয় না: পূর্তমন্ত্রী

news-image

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ দেশের শিক্ষকদের এখন যে বেতন হয়েছে, তাতে কোনো দুর্নীতির প্রয়োজন হয় না।শনিবার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এ দেশে প্রথম প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের বাকি সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন।গণপূর্তমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে বলেন, ঘুষ ও দুর্নীতির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, এ দেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার পুত্র দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা এ দেশে আর কোনো নয়ন বন্ড, পুলিশ কর্মকর্তার বিপথগামী কন্যা ঐশী বা নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই কুলাঙ্গার অধ্যক্ষ তৈরি করতে চাই না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর