,

মা কিভাবে এতো নিষ্ঠুর হলেন!

news-image

সতীনের সংসার সালমা বেগমের। সাংসারিক জীবনে সালমা ৩ সন্তানের জননী। পারিবারিক কলহ ছিল তাদের নিত্যদিনের। কলহের সেই ক্রোধে এক অমানুষিক ঘটনা ঘটিয়েছেন সালমা বেগম। তিনি সিলেট মহানগরীর জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।

ব্রিজের ওপর থেকে পাঁচ বছরের শিশুকে সুরমা নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছেন সৎমা সালমা। শুক্রবার বিকেল ৩টায় সিলেটের কুমারগাঁও ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে জনতা সালমা বেগমকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে সতীনের মেয়ে মাহাকে (৫) নিয়ে কুমারগাঁও ব্রিজে আসেন সালমা বেগম। পরে ব্রিজের ওপর থেকে তাকে নদীতে ফেলে দেন। এ ঘটনা দেখতে পেয়ে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হলে বিকেল ৫টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর