,

এরশাদের অনশন বৃহস্পতিবার

H.M ershad_ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজার কারণে মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার অনশনে বসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কাকরাইলে জাপার দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান করবেন এরশাদ।

রাজনৈতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও ও দমন-পীড়ন বন্ধের দাবিতে দুই দফা শান্তি সমাবেশ করার পর একই দাবিতে মঙ্গলবার অনশনে বসার ঘোষণা দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

এ ছাড়া দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠিও দিয়েছেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর