,

সোনারগাঁয়ে বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

news-image

নিউজ ডেস্ক।। কাঁচপুর-সিলেট রুটের সোনারগাঁ বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ ৮ বাসযাত্রী আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতরা হলেন- সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকার ভাড়াটিয়া দুলাল বর্মণের স্ত্রী সঙ্গিতা রানী বর্মন, মেয়ে বর্ষা বর্মন ও তার শাশুড়ি দেবী বর্মন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা শেষে বাড়ি ফেরার পথে কাঁচপুর ব্রিজের পূর্বপাশের ব্রিজের ঢাল দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন ওই তিন নারী। এ সময় সিলেটগামী রাসেল পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা তিনজন নিহত হন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালকসহ আরো ৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চালকের অবস্থা আশঙ্কাজনক।

ওসি আরো জানান, লরিটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেটি ছেড়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর