বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রমাণ পেলেই খালেদাকে গ্রেপ্তার : ডিএমপি কমিশনার

image_180148.3ডেস্ক রির্পোট : যথেষ্ট তথ্য-উপাত্ত পেলেই হুকুমের আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় নাশকতার নির্দেশদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসনকে আসামি করা হয়েছে। সে মামলার ভিডিও ফুটেজ ও ভয়েস রেকর্ড ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। ফৌজদারি আইন অনুযায়ী আরো যেসব তথ্য-প্রমাণ দরকার সেগুলোও সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য-প্রমাণ যাছাই-বাছাই করে যদি প্রমাণ হয় যে, তিনি (খালেদা) নাশকতার নির্দেশদাতা হিসেবে কাজ করছেন কিংবা অর্থ যোগান দিয়েছেন, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। কারণ তিনি আইনের ঊর্ধ্বে নন। তখন তার সামাজিক ও রাজনৈতিক অবস্থানও বিবেচনা করা হবে না।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয় কমপক্ষে ২৭ জন। এদের মধ্যে বেশির ভাগই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ৫ জানুয়ারি বিএনপির গণতন্ত্র হত্যা দিবস ও আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে কর্মসূচি পালনের প্রস্তুতিকে ঘিরে নতুন বছরে রাজনৈতিক অঙ্গন আবারো উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপিকে ঢাকায় সমাবেশ করতে না দিয়ে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ঢাকা মহানগর পুলিশ।

এর প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী। এ অবরোধের ২১তম দিন চলছে আজ সোমবার। বিএনপি নেতৃত্বাধীন এ জোটের টানা অবরোধ চলাকালে সারা দেশে ককটেল, আগুন ও পেট্রলবোমায় দগ্ধ হয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। একই সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিরোধী জোটের ১১ জন নিহত হয়েছেন বলে দাবি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা