,

এইসব বোতলে পানি খাওয়া মানেই ক্যান্সারকে দাওয়াত দেয়া, জানুন উপায়

news-image

ডেস্ক রিপোর্ট।। বাড়িতে জগ বা গ্লাসে করে জল খাওয়ার অভ্যেসকে রীতিমতো চ্যালেঞ্জে ফেলে দিয়েছে প্লাস্টিকের বোতল। ঠান্ডা পানীয়, তা সে সফট ড্রিঙ্ক হোক কিংবা মিনারেল ওয়াটার— তার বোতল এখন যেন সর্বক্ষণের সঙ্গী। বাড়িতে হোক বা রাস্তায়, এই বোতলের জুড়ি নেই। অথচ এই বোতলে জল খাওয়া যে কতটা মারাত্মক, তার খবর বেশির ভাগ মানুষই রাখেন না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই ধরনের বোতল থেকে জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই বোতলগুলি তৈরি হয় পলিথিলিন টেরেফথ্যালেট (পেট) দিয়ে। উচ্চ তাপমাত্রায় বোতল থাকলে ওই উপাদান জলে মিশে যেতে পারে। এতে জল বিষাক্ত হয়ে উঠতে পারে। সাধারণ ভাবে ওই বোতলগুলি এক বার ব্যবহার করেই ফেলে দেওয়ার কথা। বার বার ব্যবহার করে গেলে স্থূলত্ব, ডায়াবেটিস এমনকী ক্যানসারের মতো ভয়ঙ্কর রোগও হতে পারে।

ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গবেষক মেরিলিন গ্লেনভিলের মতে, প্লাস্টিক বোতল থেকে এমন সব উপাদান পাওয়া গিয়েছে, যার থেকে হরমোনের অসুখ এবং স্তনের ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ট্রেডমিলরিভিউস.কমের প্রতিবেদন অনুযায়ী, প্লাস্টিকের বোতল টানা ব্যবহার করে গেলে ইকোলাই-এর মতো অসুখের জীবাণুর জন্ম দিতে পারে।

তা হলে উপায় কি? কোন ধরনের বোতল নিরাপদ? ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, স্টেইনলেস স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের বোতল অপেক্ষাকৃত নিরাপদ। তবে সেটাও খুব বেশিদিন ধরে ব্যবহার করে যাওয়া ঠিক নয়। সেই হিসেবে কাচের বোতল ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। তবে এ কথাও ঠিক, কাচের বোতল নিয়ে রাস্তায় বেরনো বেশ দুরুহ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর