সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহীন বাঁচলেও আল-আমিনকে বাঁচতে দিলো না ছিনতাইকারীরা

news-image

মাগুরা সদর উপজেলায় আল-আমিন (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।বুধবার সকালে উপজেলার কুকিলা গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল আমিন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে শিশুরা প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই গ্রামের শিকদারবাড়ির পাশে পাটক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সকাল ৯টার দিকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মামা ইলিয়াস হোসেন জানান, আল আমিন বাবার মৃত্যুর পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এর পর থেকে নানা লিয়াকত আলীর বাড়িতে থাকত। ঈদের আগে আল আমিনকে নতুন একটি ইজিবাইক কিনে দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভাড়ায় যাত্রী নিয়ে সে জগদল এলাকায় যায়। কিন্তু তার পর থেকেই সে নিখোঁজ ছিল।এদিকে সকালে পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। এই ইজিবাইকের লোভেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেটি নিয়ে গেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। আশা করছি শিগগিরই অপরাধীদের ধরা সম্ভব হবে।এর আগে গত ২৮ জুন যাত্রীবেশে কিশোর শাহীনের মাথায় আঘাত করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় শুরু হয় গোটা দেশে। শাহীন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক