মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতা ফরহাদ হত্যা : প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী হত্যা মামলার প্রধান আসামি রমজান (৩৭) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ বাড্ডা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত রাত ৩টার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রমজানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদুর রহমান বলেন, গোলাগুলিতে ডিবি পুলিশেরও দুজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত রমজানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলেও জানান বাড্ডা থানার উপ-পরিদর্শক।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ জুন উত্তর বাড্ডার বায়তুস সালাম জামে মসজিদের সামনে আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনকে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। সেই হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন নিহত রমজান। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক