সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ছাত্রীর শ্লীলতাহানী, মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ বরখাস্ত

news-image

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুই স্কুলছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অভিযোগের বিষয়ে ১৫ দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শ্লীলতাহানীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২৪ জুন কলেজ পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষ হারুন রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, গত ২০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ কলেজের একটি কক্ষে আটকিয়ে ওই দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানী করেন। পরে এ বিষয়ে ওই ছাত্রীদের অভিভাবকরা মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মালেকের কাছে লিখিত অভিযোগ করেন।

ঘটনাটির সত্যতা উদঘাটনের জন্য ইউএনও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অপর দুই সদস্যরা হলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন।

তদন্ত কমিটি ওই দুই স্কুলছাত্রী ও তাদের অভিভাবক, প্রত্যক্ষদর্শী ও অধ্যক্ষ হারুন অর রশিদের বক্তব্য গ্রহণ করে ঘটনার সত্যতা পায়। পরে ইউএনওর কাছে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করেন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানান, গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল।

মির্জাপুর মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন বলেন, ‘কমিটির সুপারিশের ভিত্তিতে কলেজ পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষকে হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।’ উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলেও তিনি জানান। এদিকে ভুক্তভোগী এক ছাত্রীর মা ওই অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে একটি মামলা করবেন বলেও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক