,

যে তিনটি অভিশাপ মৃত্যুর পরেও মানুষের পিছু ছাড়ে না!

news-image

ইসলাম ডেস্ক।। কৃতকর্মের ফল যে এই জন্মেই ভোগ করতে হয়, তা এই নীতি খোলাখুলি জানায়। সেই সঙ্গে এ কথাও বলে, এই জীবনেই কখনও কখনও মানুষ অভিশপ্ত হয়ে পড়ে। ভারতের পরম্পরাগত নৈতিক বিধান ‘চাণক্য নীতি’-কে গভীর ভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই নীতিবাক্যমালা কোনও আধ্যাত্মিক কথা কখনই বলেনি।

বরং ইহজীবনের সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তিকেই বার বার তুলে ধরেছে ‘চাণক্য নীতি’। পাপ ও পুণ্যকেও এই নীতি ঐহিকতার সাপেক্ষেই দেখে। কৃতকর্মের ফল যে এই জন্মেই ভোগ

করতে হয়, তা এই নীতি খোলাখুলি জানায়। সেই সঙ্গে এ কথাও বলে, এই জীবনেই কখনও কখনও মানুষ অভিশপ্ত হয়ে পড়ে। তার সেই অভিশাপ আসে তার কৃতকর্ম থেকেই। এর মধ্যে এমন তিনটি অভিশাপের কথা ‘চাণক্য নীতি’ জানায়, যার ফল এই জীবনকে যেন অতিক্রম করে যায়। দেখা যেতে পারে, কী সেই তিনটি অভিশাপ। খবর এবেলার।

• কোনও দম্পতি যদি শেষ বয়সে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তবে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বৃদ্ধাবস্থায় পুরুষের বিপত্নিক ও নারীদের বিধবা হওয়াকে ‘চাণক্য নীতি’ অভিশাপ-সম বলে বর্ণনা করে। এই শূন্যতার বোধ পরজন্মেও যেন ধাওয়া করে যায়।

• জীবনের কোনও পর্যায়ে যদি মানুষকে গ্রাসাচ্ছাদনের জন্য অন্যের মুখাপেক্ষী হতে হয়, তবে সেই মানুষও ‘চাণক্য নীতি’-র মতে অভিশপ্ত। প্রতিবন্ধী মানুষও মনের জোরে গিরি লঙ্ঘন করতে পারে। সেক্ষেত্রে পরমুখাপেক্ষিতা একান্তই অভিশাপ। এই শাপটিও যেন পরজন্মে গড়িয়ে যায়।

• নিজের কঠোর পরিশ্রমের ফল যখন অন্যায় ভাবে অন্য কেউ ভোগ করে, তখন তা অভিশাপ হিসেবেই দেখা দেয়। ‘চাণক্য নীতি’-র মতে, এতে পরিশ্রমী মানুষটি নিজেকে অভিশপ্ত বলেই মনে করতে শুরু করে। তার জীবন বিষময় হয়ে যায়। পরিতাপ যেন জন্মান্তরেও পিছু ছাড়ে না তার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর