,

প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, বিয়ের প্রলোভনে ছাত্রীদের ধর্ষণ

news-image

নিউজ ডেস্ক।। সহকারী সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মদ হুমায়ূন কবিরের আদালতে ছাত্রীদের ধর্ষণ এবং কয়েকজন ছাত্রীর অভিভাবককে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। জবানবন্দিতে দিনের পর দিন শিক্ষার্থীদের ধর্ষণের বিষদ বর্ণনা দেন আরিফুল।

ভিকটিমদের কাউকে প্রেমের ফাঁদে, কাউকে বিয়ের প্রলোভনে আবার কাউকে ব্ল্যাকমেইল করে শয্যাসঙ্গী করেছেন ওই শিক্ষক। এখানেই শেষ নয়, গোপনে পাঁচজন ছাত্রীকে ওষুধ খাইয়ের গর্ভপাতও করিয়েছেন। ভয় দেখিয়েছেন আপত্তিকর ভিডিও ধারণ করে।

অভিযুক্ত আরিফুল ইসলাম (৩০) মাদারীপুর সদর থানার শ্রীনদী (শিরখাড়া) এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের পশ্চিম মিজমিজি মাদরাসা রোড এলাকায় বুকস গার্ডেনে ফ্ল্যাট নিয়ে বসবাস করতেন।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জে মিজমিজি মাদরাসা রোড এলাকায় ২০ জনের অধিক শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে সহকারী সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম ও তাকে সহায়তাকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ ঘটনায় পৃথক দুটি মামলায় আরিফ ৬ দিন ও রফিকুল ইসলাম একদিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ড শেষে আরিফুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগ্রহ প্রকাশ করলে গণ রোষ এড়াতে র‌্যাব তাকে আদালতে হাজির করে। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর