মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টার মাথায় স্ত্রীর মৃত্যু

news-image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টার পর স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার দিবাগত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগরের বাবা ইদ্রিস আলীর (৯৮) মৃত্যু হয়। ইদ্রিস আলীর মৃত্যুর ৬ ঘণ্টা পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মারা যান তার স্ত্রী রিজিয়া বেগম (৮৫)।

ওই দম্পতির আত্মীয় সেলিম হক দিপু জানান, সোমবার দিবাগত রাত ৩টায় হাজী ইদ্রিস আলী মৃত্যু হয়। পরে মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় পাইকপাড়া স্কুল মাঠে জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফনের আধা ঘণ্টা পর বেলা ১১টায় স্বামীর মৃত্যু শোকে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী রেজিয়া বেগম। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আরিফ জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্য হয়েছে। মঙ্গলবার বাদ আসর পাইকপাড়া স্কুল মাঠে নিহত রিজিয়া বেগমের জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানেই তাকে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক