,

বিএসএমএমইউ‍‍‍‍’তেএটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দীর্ঘ দুই মাস ধরে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে আসেন কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় অভিনেতা শামসুজ্জামানের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।

শামসুজ্জামানের শারীরিক অবস্থার বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান সাহেব একজন দেশবরণ্য অভিনেতা। প্রধানমন্ত্রী তার চিকিৎসার সকল দায় দায়িত্ব নিয়েছেন। তার খোঁজ খবর নিতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশেই এসেছি। হাসপাতালের চিকিৎসক বলেছেন, আগের চেয়ে শামসুজ্জামান সাহবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা এখন উন্নতির দিকে।’

উল্লেখ্য, গত ১৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এর আগে গত ২৬ এপ্রিল অসুস্থ হলে প্রথমে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়।

গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর