,

যাত্রাবাড়ীতে বাসে আগুনের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

60720_sdডেস্ক রির্পোট : রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জোটের ১৮ কেন্দ্রীয় নেতাসহ ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার এসআই কেএম নুরুজ্জামান বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫৯। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ই জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন এবং তাদের নেতাকর্মীদের সরকার পতন না হওয়া পর্যন্ত দেশে অচলাবস্থা নিশ্চিত করার জন্য বিএনপি এবং জোনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশ দেন। তারই নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাড খন্দকার মাহাবুব হোসেন (বার কাউন্সিলের সভাপতি), শিমুল বিশ্বাস, এম কে আনোয়ার, শওকত মাহমুদ (সাংবাদিক), শিরিন সুলতানা, শায়রুল কবির, দিদার, মারুফ কামাল খান, সেলিমা রহমান, রিজভী আহমেদ, বরকত উল্লাহ ভুলু, আমান উল্লাহ আমান, সরফুদ্দিন সফু, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, কাইয়ুম কমিশনার ও লতিফ কমিশনারসহ যাত্রাবাড়ী এলাকার স্থানীয় আরও ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় বিএনপি-জামায়াতের আরও অজ্ঞাতনামা নেতাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) সায়েদুজ্জামান বলেন, মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, অবরোধের মধ্যে শুক্রবার রাতে যাত্রাবাড়ীর মোল্লার ব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়, এতে ৩১ জন দগ্ধ হন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর