,

সন্তানদের মার খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় পিতা

news-image

সিরাজগঞ্জের তাড়াশে দুই ছেলেকে অনৈতিক কাজ থেকে বিরত রাখার উপদেশ দেওয়ায় এক অসহায় পিতাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তারই দুই সন্তান। সন্তানদের ভয়ে ১ বছর ১ মাস যাবৎ বাড়ি ছাড়া ওই বৃদ্ধ পিতা মানবেতর জীবন যাপন করছেন। নিষ্ঠুর এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা গ্রামে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা যায়, বৃদ্ধ আব্দুল মান্নানের (৬৫) দুই ছেলে হামিদুল ইসলাম (২৬) ও রাশিদুল ইসলাম (২০) বিভিন্ন সময়ে চুরি, সরকারি রাস্তার গাছ কাটাসহ নানা অপকর্মে লিপ্ত থাকে। এসব অনৈতিক কাজে বাধা দিলে পিতা ও সন্তানদের মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে দুই সন্তান ক্ষিপ্ত হয়ে হয়ে বৃদ্ধ পিতাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন।

ঘটনার দিন গতকাল রবিবার বিকেলে ক্ষুধার্ত পিতা আব্দুল মান্নান নিজ বাড়িতে যান। এ সময় তার অবাধ্য দুই সন্তান তাকে কাঠের লাঠি এলোপাথারী আঘাত করে জখম করেন। পরে প্রতিবেশীরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাড়াশ থানায় বাদি হয়ে দুই সন্তানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ওই বৃদ্ধকে নির্যাতন করায় বিগত এক বছরে একাধিকবার গ্রাম্য সালিশী বৈঠকের মাধ্যমে তার দুই সন্তানকে শাসন করা হয়। এরপরও পিতাকে মারধর করা দুঃখজনক।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পিতাকে নির্যাতনকারী দুই সন্তানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর