সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় উদ্বোধনের অপেক্ষায় আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য!

news-image

কুমিল্লার মুরাদনগরে উদ্বোধনের অপেক্ষায় খোদাই করে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য। মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পূর্বপাশের তিন রাস্তার মোড়ে খোদাই করে মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যই এখন এ চত্বরের আকর্ষণ। যার ফলে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড।

সম্প্রতি আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উদ্যোগে এ ভাস্কর্য স্থাপন করা হচ্ছে।

ভাস্কর্য স্থাপনকৃত এ চত্বরটির কোন নাম দেয়া হয়নি এখনো। চত্বরটির মাঝখানে সু-বিশাল একটি পিলারে চারপাশে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং চূড়ায় বড় করে লেখা হয়েছে “আল্লাহু”।

মোটামুটি দূর থেকেই মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ঢুকা মাত্রই এটি চোখে পড়ে। তাই প্রতিদিনই দূর-দূরান্তের যাত্রীসহ ড্রাইভাররা গাড়ি থামিয়ে এক পলক চোখ বুলিয়ে নিচ্ছেন সুদৃশ্য এ ভাস্কর্যটিতে। এছাড়াও প্রতিদিনই বাড়ছে ভাস্কর্যটির পাশে দর্শনার্থীদের ভীড়।

বাসস্ট্যান্ডের পাশে চত্বরটি গড়ে উঠায় উপজেলা সদর এখন আরও জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। যার প্রশংসা রয়েছে এলাকাবাসী, পথচারী ও দর্শনার্থীদের মুখে মুখে। পুড়ো কুমিল্লা জেলায় আল্লাহর নামে স্থাপিত এই চত্বরটি সবচেয়ে সেরা চত্বর এবং চত্বরটি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের উত্তম কাজের একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও বিশ্বাস স্থানীয় এলাকাবাসীর।

চত্বরটির নাম না দেয়া প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, এখনো আরো কয়েক দিন লাগবে পুরোপুরি চত্বরটির কাজ শেষ হতে। কাজ শেষ হলেই এলাকার মুরব্বিদেরকে সাথে নিয়ে চত্বরটির নাম ঠিক করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক